সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র।

এ ঘটনায় আহতরা হলেন-লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) ও একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র আকতার হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়। তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...