রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন বলেছেন, ‘মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকার। দীর্ঘ কয়েক বছর মানুষ ভোট দিতে পারেনি। এলাকায় এলাকায় ভোট হরণকারীদের চিহ্নিত করতে হবে। 

স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে। এদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে কাজ করেছিলো হাসিনা।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘২০০৮ সালে মঈন উদ্দিন ফখরুদ্দিন কারচুপির মাধ্যমে নির্বাচনে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিলো। আগামী নির্বাচন এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে না পারলে সার্ভৌবমত্ব ভূলন্ঠিত হবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এবং রাষ্ট কাঠামো বিনির্মাণে এ সভা আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফয়সলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরী, বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো.মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, নজরুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম রাসেল, মো: জাহাঙ্গীর, জাবেদ আলম, মোরশেদ আলম, আমির হাসান জুয়েল, মো.হারুন, মঞ্জুর হোসেন ও জাহাঙ্গীর আলম মাস্টার। উপস্থিত ছিলেন, মো.শাহজাহান, সাইফুল রেজা, কাজী জাহেদ হাসান, মোহাম্মদ সোলমান, মোহাম্মদ আব্দুল মান্নান, রাব্বি, ইমাম, সাইফুল, মেহেদী, সৌরভ, টিপু, মুন্না ইলিয়াস৷

সভা শেষে কধুরখীল কৈবর্ত্যপাড়ায় অগ্নি দুর্গত পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক অনুদান দেন মোস্তাক আহমেদ খাঁন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...

যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সব দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগ বিবেচনায় আমরা দাম...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা।মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন...