সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা নারী গ্রেপ্তার পেকুয়ায়

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে নূর নাহার (৪৩) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ। এসময় তার পেটের ভেতর থেকে ১৫’শ ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ মার্চ) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গা নারী নূর নাহার (৪৩) টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ছাবি উল্লাহর স্ত্রী।

পেকুয়া থানা সুত্রে জানা গেছে, গত সোমবার (১৪ মার্চ) বেলা আড়াইটার দিকে রোহিঙ্গা নারী নূর নাহার ইয়াবা পাচারের উদ্যোশে পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়ক হয়ে চট্টগ্রাম যাচ্ছে বলে গোপন খবর আসে। পরে এই খবরের ভিত্তিতে থানার অপারেশন অফিসার (এসআই) মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পেকুয়া চৌমুহনী এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় নূর নাহারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার পেটের ভিতর ইয়াবা আছে বলে স্বীকার করে।

এদিন তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার এক্স-রে করা হয়। এক্স-রেতে তার পেটে বেশ কয়েকটি পুটলা রয়েছে বলে সনাক্ত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

বুধবার (১৬ মার্চ) তার পেট থেকে ৪০টি পুটলা বের করা হয়। এসব পুটলায় মোট ১৫’শ ৬০ পিস ইয়াবা পাওয়া যায়।

পেকুয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মো.মোজাম্মেল হোসেন বলেন, রোহিঙ্গা নারী নূর নাহারকে পেটের ভিতর ইয়াবাসহ আটকের পর পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা তিনদিন পর্যবেক্ষণে রাখার পর বুধবার বিকালে এক এক করে মোট ৪০টি কালো রংয়ের পুটলা বের করা হয়। পরে এসব পুটলা খুলে ১৫’শ ৬০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রোহিঙ্গা নারী নূর নাহারকে আদালতে পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...