মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নাটোরে ১৩টি চেরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতাররা হলেন-নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলি এলাকার আব্দুল মজিদের ছেলে আল আমিন হিরা, পাবনার চাটমোহরের হরিপুর মোমিনপাড়ার সাখাওয়াত হোসেন পলাশ ও সিংড়ার রওদিচামারী থেকে নিবারণ চন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার।

সোমবার (৭ মার্চ) সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরিফুজ্জামান নামে একজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চারটি টিম গঠন করে জেলাব্যাপী অভিযানে নামে পুলিশ। রোববার (৬ মার্চ) জেলার গুরুদাসপুরের নওপাড়া বাজার থেকে আল আমিন হিরা নামের চোরচক্রের এক সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সিধুলি এলাকার আব্দুল মজিদের ছেলে।

পরে তার দেওয়া তথ্যমতে সাখাওয়াত হোসেন পলাশ ও নির্মল সরকারের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আরও ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এসপি লিটন কুমার সাহা বলেন, উদ্ধার ১৩ মোটরসাইকেলের মধ্যে তিনটির মালিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। আদালতের মাধ্যমে এগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

আরও পড়ুন

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...