মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ ও কিউরেটরকে বহিষ্কারের দাবিতে জেলা প্রাশাসকে স্মারকলিপি

জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ ও কিউরেটরকে বহিষ্কারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারক‌লি‌পি দি‌য়ে‌ছেন চট্টগ্রা‌মের মুক্তিযুদ্ধের পক্ষের লেখক- সাংবাদিক ও সংগঠন নেতৃবৃন্দ।

আজ সোমবার,৭ই মার্চ সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মমিনুর রহমান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের লেখক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইতিহাস পাঠে সবাই জানেন জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মদদ প্রদানকারী সামরিক জান্তা। তাই চট্টগ্রামের মানুষ তার নামে সরকারী অর্থে কোন জাদুঘর পরিচালনা বাঙালি জাতি রাষ্ট্রের আদর্শ পরিপন্থী বলে মনে করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে জাদুঘরটি পরিচালিত হয়, সেটি পরিচালিত হয় বেসরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে।

২০১৬ সালের ১৬ আগস্ট সুপ্রীম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ এর রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে “একজন আর্মি রুলস ভঙ্গকারী” “অবৈধ দখলদার রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল। রায়ে তিনি বলেছেন, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান গং দেশে নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও অস্ত্র এবং অবৈধ কলমের খোঁচায় নির্বাচিত জাতীয় সংসদকে ভেঙ্গে ডাকাতদের মতো জোরপূর্বক জনগণের ক্ষমতা ডাকাতি করে দখল করে। মেজর জেনারেল জিয়াউর রহমান একজন সরকারি কর্মচারী হয়েও আর্মি রুলস ভঙ্গ করে জনগণের রায়ে নির্বাচিত জাতীয় সংসদকে হত্যা করে, দেশের সংবিধানকে হত্যা করে অস্ত্রের মুখে অন্যায়ভাবে, অসৎভাবে হত্যাকারীদের দোসর হয়ে, জনগণকে চরম অবজ্ঞা করে ক্ষমতা দখল করেন। একজন মুক্তিযোদ্ধা হয়েও জেনারেল জিয়া মুক্তিযুদ্ধের বিরোধী, তথা স্বাধীনতার বিরোধী রাজাকার, আলবদর, আলশামস এবং জামায়াতে ইসলামীকে এদেশে পুনর্বাসন করেন। গত ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ট মতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

আমরা অবাক ও বিস্মিত হয়েছি ‘জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম’ এর উপ-কীপার মো. ইলিয়াস স্বাক্ষরিত একটি চিঠিতে জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল করার কথা উল্লেখ করেন।
প্রতিবেদনটির অনুলিপি তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালক, কীপার (জনশিক্ষা), জাতীয় জাদুঘর ও গ্রন্থাগারিককে প্রেরণ করেন। আমরা জেনেছি, এই ইলিয়াস খান বিএনপি’র আমলের একজন সাবেক মন্ত্রীর ভগ্নিপতি। এই জাদুঘরে বসে তিনি খুনি জিয়াকে নিয়ে বিভিন্ন কর্মকান্ড করে চলেছেন।

এমতাবস্থায়, আমরা আপনাকে অনুরোধ করছি, বঙ্গবন্ধু হত্যার মদদদাতা, সুপ্রীম কোর্ট কর্তৃক ঘোষিত অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক জান্তা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশ প্রদানকারী এবং পুনর্বাসনকারী জেনারেল জিয়াউর রহমানের নামে সরকারী অর্থায়নে পরিচালিত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ টি অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক এবং এর বর্তমান কিউরেটর মো. ইলিয়াস খানকে চাকরি থেকে বহিষ্কার করা হোক।

স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা
মোহাম্মদ ইউনুছ, লেখক প্রাবন্ধিক সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক শুকলাল দাশ,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু,আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, সাংবাদিক কমল দাশ, কবি প্রাবন্ধিক আ ফ ম মোদাচ্ছের আলী,
আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম, মানবাধিকার নেতা আমিনুল হক বাবু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...