মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

তুলাতলিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলা শিকার রেলের প্রকৌশলীসহ ৮ জন

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া তুলাতলি এলাকায় বস্তিতে রেলের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয় দখলদারদের হামলায় রেলের এক প্রকৌশলীসহ ৮ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১১ টায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় রেলের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সাব এসিট্যান্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত উল্লাহ গুরুতর আহত হয়েছেন।

অন্যান্য আহতরা হলেন-ইলেক্ট্রিক ফিটার মিজানুর রহমান, ইলেক্ট্রিক খালাসী রফিকুল ইসলাম, ইলেক্ট্রিক খালাসী সুজন দাশ, লাইনম্যান ইফতেখার উদ্দিন মেহেদী, ইলেক্ট্রিক খালাসী আবুল কাশেম ও ইলেক্ট্রিক খালাসী কামাল।

এদের মধ্যে ইঞ্জিনিয়ার মো. এনায়েত উল্লাহর অবস্থা আশংকাজনক। গুরুত্বর আহত অবস্থায় সিআরবির রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয় ৮ স্টাফকে।

রেলের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুব উল করিম চট্টগ্রাম নিউজকে জানান, এনায়েত বাজারের গোয়ালপাড়ায় এবং তুলাতলীতে আমাদের রেলে জায়গায় অবৈধ অনেক বস্তি রয়েছে।

এসব বস্তি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় হামলা করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা প্রকৌশলী শাকের আহমদ চট্টগ্রাম নিউজকে জানান, গোয়ালপাড়া এবং তুলাতলি বস্তিতে রেলের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করার সময় স্থানীয় অবৈধ দখলদারের হামলায় আমাদের সিনিয়র সাব এসিট্যান্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত উললাহসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ইঞ্জিনিয়ার মো. এনায়েত উল্লাহর অবস্থা আশংকাজনক। তার মাথা ফেটে রক্ত পড়ছে। সিটি স্ক্যানের জন্য পাঠিয়েছি।

অন্যান্যদেরকে সিআরবি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অবৈধ দখলদাররা আমাদের কর্মকর্তা কর্মচারীদের মেরে তাদের মোবাইল কেড়ে রেখেছে। সকাল ১০ টা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্নকরন অভিযান শুরু হয়।

১১ টায় এই হামলার ঘটনা ঘটে। প্রায় এক থেকে দেড়শ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ কাটার পর ৫ বস্তা বিদ্যুতের তার হয়েছে। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান প্রকৌশলী শাকের আহমদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...