মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশি পেঁয়াজের দাম বেড়েছে

চট্টগ্রাম নিউজ ডটকম

একদিনে ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৪ টাকা দরে।

রোববারও এ পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৩৬ টাকায়। তবে দাম বেড়েছে দেশি পেঁয়াজের। প্রতি কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সোমবার (৭ মার্চ) হিলি বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের সরবরাহ কমের কারণে দাম বেড়েছে। বিপরীতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিতে কমেছে দাম।

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, রোববার (৬ মার্চ ) ভারতীয় ৩৫ ট্রাকে ৯৮১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয় এই স্থলবন্দর দিয়ে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে দাম। তবে দেশি পেঁয়াজের সরবরাহ কম বলে দাম একটু বেশি। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

কিন্তু এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, পেঁয়াজ আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে।

তবে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ইমপোর্ট পারমিট বন্ধ করে দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...