মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাঙালি জাতি কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র নয়।

আজ সোমবার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্ণারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

ড. মোমেন বলেন, আমরা বিজয়ের জাতি। প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে। আমরা অর্জন করতে পারি। কারও চোখ রাঙানোতে আমরা দমে যাওয়ার পাত্র না।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারের কূটনৈতিক পরিকল্পনার প্রসঙ্গে মোমেন বলেন, এটি এমন একটি ভাষণ যেটি জাতিসংঘে লিপিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এটি সম্ভব হয়েছে। জাতিসংঘের যতটি ভাষা রয়েছে সবগুলো ভাষায় এটি লিপিবদ্ধ করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আরও বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যে ৮১টি মিশন রয়েছে সবগুলোতে আজ এই দিবসটি উদযাপিত হচ্ছে। এর সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে বহু লোককে। বিদেশে আমাদের অনেক বাঙালি বসবাস করছেন। তাদের বলেছি, তারা যেন স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে এ দিবস পালন করেন। আপনারা দিবসের মর্মার্থ কথাগুলো মানুষকে জানাবেন।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার জন্য বড় শক্তি নয়, অন্যান্য স্বাধীনতাকামী লোকদের জন্যও বড় রকমের অনুপ্রেরণা বলে মনে করেন ড. মোমেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...