মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জামালখান ওয়ার্ড অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুপারভাইজার ও পিয়ন

নগরীর কোতোয়ালী থানাধীন ২১ নং জামালখান ওয়ার্ড কার্যালয় ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গতকাল রাত সোয় ১১ টায় ওয়ার্ডের ৪র্থ তলায় ওয়ার্ড কার্যালয়ের অনলাইন অফিস এবং মশক নিধন কার্যক্রমে স্টোর রুমে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মশক নিধন কার্যক্রমের ফগার মেশিন এবং মেশিনের তেলসহ কেমিক্যাল যেরুমে ছিল সেই রুমেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান-অগ্নিকা-ের প্রত্যক্ষদর্শী জামালখান ওয়ার্ডে পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক রিপন কিশোর রায়।

আগুনে ওয়ার্ড কার্যালয়ের অনলাইন অফিসের কম্পিউটনসহ সকল আসবারপত্র এবং মশক নিধন কার্যক্রমের ফগার মেশিন বিপুলসহ অফিসে অন্যান্য সকল সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস কর্মীরা জানাতে পারেননি। আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসলে অফিসের এতো মূল্যবাস জিনিসিপত্র নষ্ট হতো না বলে জানিয়েছেন ভবনের নিচে এ আর মেডিকেল হলের মালিক মো. আবদুর রাজ্জাক।

৪র্থ তলার যে রুম থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে তখন সেই রুমে ছিলেন ওয়ার্ডে পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক রিপন কিশোর রায় এবং পিয়ন মো. নয়ন মিয়া। তারা আগুন লাগার সাথে সাথে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এসময় ওয়ার্ডের পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক রিপন কিশোর রায়ের পড়নের প্যান্টেও আগুন লেগে যায়। তিনি দ্রুত প্যান্ট খুলে সিডি বেয়ে নিচে নেমে যান। এসময় তিনি সামস্যা আহত হন। পিয়ান মো. নয়ন মিয়া নামতে পারেননি। তবে ৪র্থ তলার ঐ রুমে ডিজেল এবং কেরোসিন থানায় মুহূর্তের মাঝে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় নয়ন মিয়া সামনের বারান্দায় এসে তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। নিচের থেকে লোকজন দ্রুত ছুঁটে এসে তাকে বাঁচানোর জন্য উপরে রশি ছুঁড়ে দেয়া। নয়ন ভবনের পেছনে গ্রীলের সাথে রশি বেধে নিচে নেমে আসে।

এদিকে সোয়া ১১টার দিকে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তারা ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নির্বাপনের চেষ্টা করে। নন্দনকানন এবং চন্দনপুরার দুটি ইউনিট থেকে তিনটি গাড়ি এসে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এই ব্যাপারে জামালখান ওয়ার্ডে পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক রিপন কিশোর রায় জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যেখান থেকে আগুন লেগেছে সেখানে মশক নিধন কার্যক্রমের ফগার মেশিন এবং মেশিনের তেল ছিল। আগুন লাগার পর আমিসহ নয়ন আগুন নিভানোর চেষ্টা করি। আমার প্যান্টেও আগুন ধরে যায়। আমি দ্রুত নিচে মেনে আসি। নয়ন নামতে পারেনি। পরে সে পেছনের দিকে রশি বেয়ে নেমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...