মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের চার দিন পর জীবন প্রদীপ নিভে গেল দগ্ধ নিজামের 

চারদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর জীবন প্রদীপ নিভে গেল মিরসরাইয়ে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী নিজাম উদ্দিনের।

শুক্রবার (৪ মার্চ) গভীর রাতে মৃত্যুর কাছে হার মেনে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, নিহত নিজাম উদ্দিন (৪২) মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়াতলী গ্রামের মিয়ন সওদাগর বাড়ির মো. মিয়নের ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

আরো পড়ুন:মিরসরাইয়ে অগ্নিকাণ্ড: অগ্নিদগ্ধ দোকান মালিক

গত ১লা মার্চ সকালে উপজেলার আবুরহাট বাজারে লেপতোশকের দোকানের তুলা মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় নিজাম উদ্দিন নামের লেপতোশক বিক্রেতা আগুন নেভাতে ঝাপিয়ে পড়েন। আগুন নেভানোর কোন এক সময় তার শরীর দগ্ধ হয়ে শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। কোমরের নিচের অংশ দগ্ধ বেশি হওয়ায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতাল ভর্তি করানো হয়। দীর্ঘ ৪দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন।

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারের আমান উল্লাহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিজাম বেডিং হাউজের স্বত্বাধিকারী নিজাম উদ্দিনের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার  সকালে চট্টগ্রাম থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, দগ্ধ হওয়ার পর পরিবারের খোঁজ খবর নিয়েছি। বিষয়টি দুঃখজনক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...