রবিবার, ২ আগস্ট ২০২৬

আনোয়ারায় পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আশরাফ আর নেই

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ (৭২) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

শনিবার ( ৫ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকার এস আই বিএল ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ ইন্তেকাল করেছেন । আগামীকাল মাগরিবের নামাজের পর নিজ বাড়িতে জানাজা হওয়ার কথা রয়েছে ।

জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস. এম আলমগীর চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আগামীকাল রবিবার যোহরের নামাজের পর শহরে কাতালগঞ্জ জামে মসজিদ ও বাদে  মাগরিব ভিংরোল দারোগা বাড়ি জামে মসজিদে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান ।

এছাড়াও মরহুম মামুনুর রশিদ চৌধুরী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ।

এদিকে বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ফেসবুক স্ট্যাটাসে শোক জানিয়ে লিখেছেন , আমরা গভীর ভাবে শোকাহত ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মামুনুর রশীদ চৌধুরী আশরাফ ভাই আর আমাদের মাঝে নেই( ইন্না…… রাজেউন) আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মামুনুর রশীদ চৌধুরী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ৫ম ধাপে গত ৫ জানুয়ারি ২০২২ পরৈকোড়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আরও পড়ুন

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...