মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতেও মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস লিখা সম্ভব হয়নি: মেয়র রেজাউল

বঙ্গবন্ধুকে নিবেদিত চসিক একুশে বইমেলায় মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমরা স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করছি কিন্তু এই সময়ের মধ্যেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস লিখা সম্ভব হয়নি।

দেশের স্বাধীনতা বিনির্মানে বিভিন্ন আন্দোলনের পটভূমি ও ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে গাফিলতি লক্ষ করা যায়। বিষয়টি ইতিহাসের অনেক অধ্যায়ে অসম্পূর্ণ সংযোজনের ধারক হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ব্যর্থতাই তুলে ধরবে।

তাই স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্ভয়ের ইতিহাস সম্বন্ধে নতুন প্রজন্মকে সঠিক জ্ঞান অর্জনে উৎসাহিত করা আমাদরে নৈতিক দায়িত্ব। এজন্য দেশের শিক্ষা কারিকুলামের প্রতিটি স্তরে বাংলাদেশের অভ্যূদ্বয়ের ইতিহাস অন্তর্ভূক্ত করা আবশ্যিক।

আজ শনিবার (৫ মার্চ) বিকেলে নগরীর আউটার স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বরে চসিক আয়োজিত একুশে বইমেলা মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, প্যানেল মেয়র আফরোজা কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু। উপস্থিত ছিলেন-চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।

আলোচনা সভায় মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ বলেন, মার্চ মাসের দ্রোহে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার ইসতেহার পাঠ, ৭ মার্চের জগৎ বিখ্যাত ভাষণ, ২৬ মার্চের স্বধীনতা ঘোষণা ইত্যাদি কারণে বাংলাদেশের ইতিহাসে মহাকাব্যের স্বরূপ হিসেবে নির্ণায়ন করা হয় ১৯৭১সালের মার্চ মাসকে। অন্যদিকে ২৫ মর্চের কালরাতের নৃশংস ঘটনা বাঙালি জাতির ললাটে এঁকে দেয় আমৃত্যু শোকের পীড়াধারা।

সভাপতির ভাষণে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মার্চ মাসের আখ্যানকে নতুন প্রজন্মের ছেলে-মেয়দের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে তারা ভবিষ্যৎ গড়ার ক্ষেত্র পাবে।
স্বাগত বক্তব্যে মেলা পরিষদের আহবায়ক ডা. নিছার উদ্দিন আহমদ বলেন, ইতিহাস অধ্যায়ন জরুরী।

ইতিহাস মানুষকে শেখায়, বুঝতে সহযোগিতা করে, নিছেদের বিবেকবোধ জাগ্রত করে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পরিকল্পনা করতে সহায়তা করে।

আলাচনা শেষে মঞ্চে দেশাত্ববোধক একক সংগীত ও নৃত্য পরিবেশিত হয়ে। আগামীকাল বইমেলা মঞ্চে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...