রবিবার, ২ আগস্ট ২০২৬

বান্দরবানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের যাত্রা শুরু

মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান

বাংলাদেশে গত এক দশকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপক বিস্তার ঘটেছে এরই ধারাবাহিকতায় বান্দরবানে বাংলাদেশ হাইটেক পার্ক ও জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান এর আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ মার্চ) শনিবার সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলে প্রথম আধুনিক আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর যাত্রা শুরু করলো।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকর্ন কুমার ঘোষ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী, পুলিশ সুপার জেরিন আক্তার, অধ্যাপক ড.এ.এফ.ইমাম আলী, ব্রিগেডিয়ার জেনারেল সৌয়দ মোঃ রফিকুল ইসলাম এসপিপি, ক্যা শৈ হ্লা, চেয়ারম্যান, মোহাম্মদ ইসলাম বেবী।

হাফেজ মাওলানা আজিজুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা খুবই আনন্দিত পার্বত্য জেলা বান্দরবানে ডিজিটাল বাংলাদেশের সপ্নদ্রষ্টা আধুনিক বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মাঝে বৈষম্য দুর করে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন সেটারি তরুণদের কর্মসংস্থানের নতুন ঠিকানা হচ্ছে এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয়ের ব্রেইন চাইল্ড এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, আমরা আশা করছি ৬৪টি জেলায় এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মান কাজ শেষ হলে প্রতি বছর লক্ষাধিক তরুণ তরুনীর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো এবং ৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক উদ্ভাবনী বাংলাদেশ গডার মিশন ২০৪১ বাস্তবায়নের সেই লক্ষ্য পুরনে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ১৯৯৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ ধরে ডিজিটাল বাংলাদেশ গঠনে পার্বত্য অঞ্চলেও প্রযুক্তির প্রসার ঘঠেছে।

শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মান কাজ শেষ হলে পার্বত্য অঞ্চলের যুবসমাজের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পথ আরো সুগম হবে এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন
বাংলাদেশে গত এক দশকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপক বিস্তার ঘটেছে৷ মোবাইল ফোন এবং তার পরে ইন্টারনেটের কল্যাণে এখন জনগোষ্ঠীর একটি বিশাল অংশ সরাসরি তথ্য প্রযুক্তি সাথে জড়িত। কিন্তু এত বিশাল সংখ্যক মানুষ এই প্রযুক্তির আওতায় এলেও এই খাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হয়নি৷

দক্ষ আইটি যুবসমাজ গড়ে তুলতে পারলে আমাদের দেশে আইটি ইন্ডাট্রিজ স্থাপন করলে দেশের কর্মসংস্থান বেড়ে যাবে। অপর দিকে হাইটেক পার্কগুলো দেশের যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের কোম্পানীতে কাজ করার মত উপযোগী করে তুলবে।

এ ধরনের পরিস্থিতিতে দেশের মধ্যে নতুন নতুন উদ্যোগতাও সৃষ্টি হবে। অত্যাধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিগত সেবা ও হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির কাজ কাজ করবে এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...