মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি

চট্টগ্রাম নিউজ ডটকম

বিশ্বজুড়ে মহামারি করোনায় গতকাল শুক্রবার (৪ মার্চ) যতো মানুষ আক্রান্ত হয়েছেন, তার চেয়েও বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯১০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এতে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির হিসেব অনুযায়ী, গতকাল বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ লাখ ১৯ হাজার ৮৯২ জন।

গতকাল বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এবং করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় শুক্রবার ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন মারা গেছেন ১৮৬ জন।

অন্যদিকে এই দিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৬৮৬ জন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য যেসব দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুর উচ্চহার এ দিন দেখা গেছে, সে দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৯৭২ জন, মৃত্যু ২৫২ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৬৮৭ জন, মৃত্যু ৯৭ জন), রাশিয়া (নতুন আক্রান্ত ৮৯ হাজার ১৭৪ জন, মৃত্যু ৭৭৬ জন), জাপান (নতুন আক্রান্ত ৭০ হাজার ৯৫৮ জন, মৃত্যু ২৫৭ জন), ব্রাজিল (৬৮ হাজার ১০১ জন, মৃত্যু ৬৯৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৭ হাজার ৭৮৯ জন, মৃত্যু ১৮১ জন) ও যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৪৪ হাজার ৭৪০ জন, মৃত্যু ১১০ জন)।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ১০ লাখ ৩৮ হাজার ২৭৯ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৪০৮ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৭১ হাজার ৮৭১ জন।

শুক্রবারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০৭ জন এবং মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...