মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

থাইল্যান্ডের কোহ সামুইয়ে শুক্রবার (৪ মার্চ) কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন

ফক্স স্পোর্টস জানিয়েছে, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি।

লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।

১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।

ক্রিকেটীয় জীবনে একাধিক রেকর্ডের অধিকারী ওয়ার্ন। টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে তিনি সর্বোচ্চ উইকেট শিকারের নজির গড়েছেন (৯৬)। সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যেও তিনি সবার শীর্ষে। ক্যারিয়ার জুড়ে জাতীয় দলের হয়ে ৪ হাজার ১৭২ রান করেছেন তিনি। টেস্টেও সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ওয়ার্নের নাম সবার শীর্ষে। অভিজাত ক্রিকেটে তিনি করেছেন ৩ হাজার ১৫৪ রান।

এদিকে এদিন সকালে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শও মারা গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে মার্শের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মৃত্যুকালে কিংবদন্তি এ ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৪ বছর।

রড মার্শ ছিলেন প্রথম অস্ট্রেলিয়ান উইকেটকিপার টেস্ট ক্রিকেটে যিনি শতরান করেছিলেন। দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...