মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আগামী এক সপ্তাহের মধ্যে সীতাকুন্ড ও হাটহাজারী উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ

ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা

সীতাকুন্ড ও হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে জেলা আওয়ামীলীগের (উত্তর জেলা আওয়ামীলীগে) কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সম্মেলনের মধ্যদিয়ে এই দুই উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে প্রায় আড়াই বছর চলছে

এই দীর্ঘ সময়েও সীতাকুন্ড এবং হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির কাছে জমা দিতে পারেননি।

এজন্য বৃহস্পতিবার (৩ মার্চ) উত্তর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির মূলতবী সভায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে।

আলোচনা শেষ দুই উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্নাঙ্গ কমিটি জমাদানের জন্য ১ সপ্তাহ সময় দেয়ার সিদ্ধান্ত হয়। এই এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ব্যর্থ হলে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি আগামী ১৬ মার্চ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জিইসি কনভেনশন সেন্টারে জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভায় বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক বিরোধ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির উপস্থিতিতে নিরসন করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে বেশ কিছু অনপ্রবেশকারী ঢুকেছে বলে জেলা আওয়ামীলীগের কাছে যেসব অভিযোগ করা হয়েছে-সেই ব্যাপারে সভাপতি-সাধারণ সম্পাদককে ডেকে বিষয়টি সমাধান করারও সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, উত্তর জেলা আওয়ামীলীগের সম্মেলনের আগে সীতাকুন্ড উপজেলা ও হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আবদুল্লাহ আল বাকের ভূইয়া, সাধারণ সম্পাদক এস এম আল মামুন, হাটহাজারী উপজেলা আওয়ামলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এড. মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক সোহবার হোসেন নোমান।

এদিকে বৃহস্পতিবার ( ৩ মার্চ) গতকালের জেলা আওয়ামীলীগের সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঈর্ষনীয় সাফল্যের কারণে দেশ ও সরকার বিরোধী একটি চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকমীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো আবুল কালাম আজাদ, এ টি এম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, মহিউদ্দিন রাশেদ, আফতাব উদ্দিন চৌধুরী, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান মিতা এমপি,যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলির সদস্য মোহসীন জাহাঙ্গীর, মো আলী শাহ, ইঞ্জিনিয়ার মো হারুন, ইদ্রিচ আজগর, আলাউদ্দিন সাবেরী,জাফর আহমেদ, প্রদীপ চক্রবত্তী,মো নুর খান,নাজিম উদ্দিন তালুকদার, ডাঃ মো সেলিম, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু,আবু তালেব, আফতাব খান অমি, আ স ম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেচ্ছা জেসী, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল, ইফতেখার হোসেন বাবুল, মো শওকত আলম, বেদারুল আওলম চৌধুরী বেদার, রুস্তম আলী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু,সরোয়ার হাদান জামিল, ফেরদৌস হোসেন আরিফ, মো সেলিম উদ্দিন,আখতার হোসেন খান, গোলাম রব্বানী, রাজীবুল আহসান সুমন, ডাঃ নুর উদ্দিন জাহেদ,মো ইসমাঈল,আবদুল হালিম, শাহেদ সরোয়ার শামীম, মনজুর মোর্শেদ ফিরোজ প্রমুখ।

সভায় আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস, ১৬ মার্চ জি ই সি কনভেনশনে কেন্দ্র ঘোষিত তণমূল প্রতিনিধি সভা, ১৭ মার্চ প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভা, ২৪ মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ২৫ মার্চ কালরাত্রিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন ২৬ মার্চ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের সিদ্ধান্ত হয়।

সভার শুরুতে সীতাকুন্ড আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি নাছির উদ্দিন এবং শ্রমিক নেতা শামসুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...