মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পটিয়ায় গ্রেপ্তার করা হয়েছে মোঃ শহীদ (৩৫) নামের এক ব্যক্তিকে। ধর্ষক শহীদ হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের নজির মিয়ার পুত্র।

অভিযোগকারী মোঃ শহীদের স্ত্রী মোমেনা বেগম জানান, উনার মেয়েকে (১০) ফেব্রুয়ারির ১০ তারিখ জোর পূর্বক ধর্ষণ করে তারই পিতা। ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েকে ভয়-ভীতি দেখান শহীদ। মেয়ের মধ্যে হঠাৎ ভয়ের আচরণ দেখে সন্দেহ হয় মায়ের।

সর্বশেষ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় আবারো জোর পূর্বক মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে হাতে-নাতে ধরে ফেলেন মা মোমেনা বেগম।

সাথে সাথে মেয়েকে নিয়ে এলাকাবাসীর সহযোগীতায় কালারপোল পুলিশ ফাড়িঁতে গিয়ে এ ঘটনায় অভিযোগ করলে, অভিযোগের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ তাকে আটক করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় ধর্ষক শহিদ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ী হতে ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পিতাকে আটক করা হয়েছে। এছাড়া তার বাড়ি থেকে মদও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...