সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় ৫ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বন্ধ: আটক ২

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সিএনজি স্টেশন পরিচালনার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ায় কাজির পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি কাভার্ডভ্যান ও দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সাতকানিয়া থানার চিলবাড়ি গ্রামের মোজাফফর আহম্মেদ সিকদারের ছেলে লোকমান হোসেন (৩৮) ও লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক (২৩)।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লোহাগাড়া কাজির পুকুরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কাভার্ডভ্যানে সিলিন্ডার ভর্তি গ্যাসের মাধ্যমে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন পরিচালনা করছিল।

কাভার্ডভ্যানে সিলিন্ডার তোলা ও নামানো, সংযোজন, গ্যাস ভর্তি ও রিফিল করার সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে দুটি অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বন্ধ করা হয়। এসময় দুই স্টেশন থেকে পাঁচটি কাভার্ডভ্যান ও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কাভার্ডভ্যানগুলোতে ৬০১টি বড় সিলিন্ডার ছিল, যাতে প্রায় চার হাজার ৬০০ কেজি তরল প্রাকৃতিক গ্যাস ছিল।

তিনি আরও বলেন, তাদের কাছে বৈধ কাগজ ও বিস্ফোরক অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ মামলা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...