মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক :

ইউক্রেনে ২৯ জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন। কিছুদিন আগে দেশটির অলভিয়া সমুদ্রবন্দরে পৌঁছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। পরে সেখানে রাশিয়ার হামলা শুরু করলে আটকা পড়েন তারা।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি তুরস্কের এরেগলি বন্দর ছেড়ে যায় ‘বাংলার সমৃদ্ধি’। ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওই বন্দরে পৌঁছে সেটি। জাহাজটি সেখানে পৌঁছার পর পরিস্থিতির অবনতি হয়।

ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, ‘পরিপ্রেক্ষিতে অলভিয়া সমুদ্রবন্দর থেকে পণ্য খালাস করার পরিকল্পনা বাতিল করি আমরা। সেই সঙ্গে জাহাজের মাস্টারকে দ্রুত সেখান থেকে আন্তর্জাতিক সমুদ্রে পৌঁছাতে বলি। কিন্তু বন্দরের ছাড়পত্র পেতে সময় লেগে যায়।’

তিনি বলেন, এরই মধ্যে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। ফলে সেই বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে জাহাজটি সেখান থেকে আসতে পারেনি।

তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক জানান, আটকে পড়া ২৯ নাবিক নিরাপদে এবং সুস্থ আছেন। এখন পর্যন্ত তাদের কোনও ক্ষতি হয়নি। সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, জাহাজে প্রায় ৪০ দিনের প্রয়োজনীয় খাবার এবং সুপেয় পানি রয়েছে। সেগুলো সর্তকতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। কারণ, এসব ফুরিয়ে গেলে খাদ্যসঙ্কটে পড়তে হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...