রবিবার, ৩০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চসিকের ১৫২টি কেন্দ্রে ৩ লাখ ২৫ হাজার টিকা প্রদান

সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) কোভিড-১৯ ভ্যাকসিনেশান ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম পরিচালনা করে। চসিক মেয়র মো. রেজউল করিম চৌধুরী লালদীঘি পাড়স্থ অস্থায়ী ক্যাম্পে উপস্থিত থেকে টিকাগ্রহণকারীদের টিকা দানের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

নগরীর ৪১টি ওয়ার্ডে ১৫২টি কেন্দ্রে ৩ লক্ষ ২৫ হাজার টিকা দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু করে বেলা ৫টা পর্যন্ত একটানা এই কার্যক্রম চলে। গণটিকার আওতায় নিবন্ধিত ও অনিবন্ধিত ১২ বছর এবং তদুর্ধ্ব জনসাধারণকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। যার মধ্যে ১২ থেকে ১৭বছর বয়সী শিশুদের ফাইজার টিকা প্রদান করা হয়েছ। অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এম এ আজিজ স্টেডিয়াম ও রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার আরকান রোডে টিকা দেয়া হয়।
এম.এ আজিজ স্টেডিময়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে বইমেলা মঞ্চে গণটিকা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও আকাক্সক্ষা অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় যে পদক্ষেপ নিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁর সহযাত্রী।

তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে পৃথিবীর উন্নত দেশগুলো যখন তাদের নাগরিকদের প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করতে পারেনি। তখনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সিংহভাগ মানুষকে টিকার আওতায় আনেন এবং ইতোমধ্যে যারা টিকা গ্রহণ করেনি তাদের টিকার আওতায় আনার জন্যই আজ সারাদেশে গণটিকার আয়োজন করেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফলতা।
পরে বইমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠনে গান পরিবেশন করেন দেশের খ্যামিতান শিল্পীবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ^বিদ্যালয়েল উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বইমেলা কমিটির আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা গবেষনা কেন্দ্রর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বইমেলা কমিটির যগ্ম আহবায়ক মো. শাহ আরম নীপু, চসিক উপ-সচিব ও বইমেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, আবু তালেব বেলাল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...