সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পার্থ’র হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে: এমপি নজরুল

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত বিএনপি’র সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচনের আগে ও পরে তারা এলাকায় এসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে শান্তিপূর্ণ সাতকানিয়ায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী’র উপর হামলার প্রতিবাদে উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ শুক্রবার আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিচের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওচমান আলীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীবুর রহমান চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম, প্রধান বক্তা দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, বিশেষ বক্তা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে অতিদ্রুত হামলায জড়িতদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে তিনি বলেন এ হামলা শুধু পার্থ সারথী’র উপরে হয়নি, এ হামলা অসামপ্রদায়িক চেতনার উপরে হয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজালিয়ার চেয়ারম্যান বাবু তাপস কান্তি দত্ত, ধর্মপুরের চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, আওয়ামী লীগনেতা কায়ছার উদ্দীন, মাস্টার ইউনুস, নুরুল হাকিম, মাস্টার মহিউদ্দীন, রিপন দাশ সুজন, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, রাজু দাশ হিরো, হাসান মাহমুদ, হেলাল উদ্দীন টিপু, সাইদুর রহমান দুলাল, হারেজ মোহাম্মদ, আবু সাঈদ সুমন, ছবিউল আজাদ সোহেল, আবু ছালেহ, আশুতোষ, জহির, আনোয়ার, হেলাল, খোকা, মোবারক, জসিম, মনসুর, মানিক, তৈয়ব, উত্তম, আরিফ, ঈছা, ছাত্রনেতা আবুল কালাম আজাদ,সাব্বির হোসেন আলমগীর,প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...