সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ডাকাত ও ছিনতাইকারী চক্রের সাত সদস্য অস্ত্রসহ গ্রেফতার

ডাকাত ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো.হাসান মাহমুদ (৪০), মো.আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো.আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো.সুমন (২৬), মো. রনা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরেএ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।

তি‌নি বলেন, দেওয়ানহাট মোড়ের পোস্তার পাড় জামে মসজিদের সামনে এক‌টি ডাকাত দল অবস্থান কর‌ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ জন‌কে গ্রেফতার করা হয়।

রাতেই নগরের আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছোরা, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা (ছিনতাইকৃত) উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা ঢাকা, নোয়াখালী, লক্ষীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে ডাকাতি ও ছিনতাই করে আসছে। সাতজনের মধ্যে দুইজনের বাড়ি চট্টগ্রামে।

তারা নগরের রাস্তা, বাসে ও সিএনজি অটোরিকশায় ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...