শনিবার, ১৮ জুলাই ২০২৬

শীতার্তদের পাশে খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি: সমতলের তুলনায় পাহাড়ে শীত বেশি। খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।

আজ বুধবার সকালে খাগড়াছড়ির শহরের কদমতলী এলাকার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে শীতার্তদের মাঝে খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বক্তব্যে এমপি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতো ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ। এদেশে থাকবে না কোন অভাব। সে লক্ষ্য অর্জনে শান্তির পথে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সুন্দর দেশ গড়তে মহিলা আওয়ামীলীগসহ নারীদের অগ্রণী ভুমিকা রাখছে।

খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রোইসাইউ চৌধুরীর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, পাজেপ সদস্য শতরূপা চাকমা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রচার সম্পাদক ক্যজরী মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিন্দী রাণী চাকমা, খাগড়াছড়ি জেলা যুব মহিলালীগ নেত্রী ফারজানা আজম।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সকলে একে অপরের জন্য কাজ করতে হবে। সুন্দরমন মানসিকতা নিয়ে কাজ করলে এই দেশ একদিন সোনার বাংলাদেশ হবে।

মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার জানান, আনুষ্ঠানিক ভাবে আজ তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ উদ্বোধন করেন। ধারাবাহিক ভাবে ছয় শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক দুটি সিআর মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত...