সোমবার, ১০ আগস্ট ২০২৬

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মেহেদী হাসান রানা, আলীকদম, বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক দুটি সিআর মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার দুটি এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা ২০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম সদর ইউনিয়নের থানা পাড়া এবং চৈক্ষ্যং ইউনিয়নের আকবর আহমদ পাড়ায় একযোগে অভিযান চালানো হয়। বান্দরবানের পুলিশ সুপারের নির্দেশনায় আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে এসআই উপন বড়ুয়া, এসআই হারুন রশিদ, এসআই ইয়ামিন আহমেদ মিশু, এসআই মিয়েল চাকমা, এসআই মো. আব্দুস ছালাম, এএসআই রাজিব দে, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহফুজ আলম, এএসআই প্রণব দাশ, এএসআই আব্দুল্লাহ আল মুজাহিদ, নারী কনস্টেবল সাথী বড়ুয়াসহ পুলিশের একাধিক সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে সিআর মামলা নং-৫৬/২০২৬-এর ১৪৩, ৩২৩, ৪৪৭, ৪২৭ (দ্বিতীয়), ৩৪ ধারাসহ ভূমি প্রতিরোধ আইন, ২০২৩-এর ৪, ৭ ও ১০ ধারার পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সিআর মামলা নং-৫৭/২০২৫-এর দণ্ডবিধির ৩৭৯ ধারার ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আবু শামা (৫২), নুর মোহাম্মদ (২৮), আমেনা বেগম (৪৮), মো. শফি (২৬) ও নুর হাসান (২২)। তাদের সবার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের থানা পাড়া এলাকায়। এছাড়া পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া আমির ফয়সাল (৩৫) চৈক্ষ্যং ইউনিয়নের আকবর আহমদ পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের আলীকদম থানা হাজতে রাখা হয়। শুক্রবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় তাদের বান্দরবানের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আলীকদম থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আস্থা বাড়াচ্ছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...