রবিবার, ১৯ জুলাই ২০২৬

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পা‌শে বান্দরবান সেনা রিজিয়ন

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় জামছড়ির বাগমারা বাজারে গভীর রাতে অগ্নিকা‌ণ্ডের ঘটনায় ১৫টির মত দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর দেড়টার দি‌কে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বান্দরবান জোনের জোন কমান্ডার কর্তৃক বাগমারা বাজারে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হওয়া ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।ঘটনার পর বান্দরবান রিজিয়ন থেকে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বাগমারা বাজারের ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান রিজিওয়ানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি, বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈনুল হক এস ইউ পি, পি এস সি এবং নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, সহ জোনের অফিসারবৃন্দ ও ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এসময় ক্ষতিগ্রস্ত ১৬ জনের মাঝে বান্দরবান রিজিয়ন কর্তৃক নগদ ৫০০০ ও বান্দরবান জোন কর্তৃক নগদ ৩০০০ সহ সর্বমোট ৮০০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ০১ করে কম্বল , ০৫ কেজি চাউল, ০২ কেজি ডাউল, ০২ লিটার বিশুদ্ধ পানি,০১ কেজি লবণ, ০২ কেজি আটা ও ১ কেজি সোয়াবিন তেল প্রদান করা হয়।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি বলেন ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পরবর্তী কালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন, এবং পার্শ্ববর্তী সকলকে উদ্দেশ্য করে বলেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক দুটি সিআর মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...