সোমবার, ২০ জুলাই ২০২৬

বান্দরবানে ১৫ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

মো. শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় জামছ‌ড়ির বাগমারা বাজা‌রে গভীর রাতে আগু‌নে প‌ুড়ে‌ছে ১৫‌টি দোকান।

৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৩টার সময় বাঘমারা বাজা‌রে এ ঘটনা ঘ‌টে বলে বাজারের নাইট গার্ড সুমন দে ও রূপম দাস নিশ্চিত করে।

এছাড়াও স্থানীয় সুত্রে জানাজায়, পঞ্চানন দাসের চায়ের দোকান থেকে তারা আগুন দেখতে পাই। এপর আগুন আগুন বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে স্থানীয়দের সহযোগিতায় কয়েকটি দোকানের জিনিস পত্র সরিয়ে নেয়া হয় ।

স্থানীয় ও পু‌লিশ জানায়, রাত আনুমা‌নিক ৩টার দি‌কে বাঘমারা বাজা‌রের এক‌টি চা‌য়ের দোকান থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। এসময় চার‌দি‌কে আগুন ছ‌ড়ি‌য়ে পড়‌লে চা‌য়ের দোকান, মু‌দির দোকান, স্টেশনারীর দোকানসহ মোট ১৫‌টি দোকান পু‌ড়ে যায়।

প‌রে স্থানীয়, পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও সেনাবা‌হিনীর লোকজন প্রায় ২ঘন্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। এতে প্রায় ২‌কো‌টি টাকার উপ‌রে ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মোঃ র‌ফিকুল ইসলাম জানান, এক‌টি চা‌য়ের দোকান থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে শু‌নে‌ছি। এ‌তে ১৫‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমান আনুমা‌নিক ২‌কো‌টি টাকা হবে বলে জানান তি‌নি। এছাড়াও অগ্নিকাণ্ডের বিষ‌য়টি তদন্তানাধীন আছে ব‌লেও তি‌নি উ‌ল্লেখ ক‌রেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক দুটি সিআর মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...