শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

তাসনুভা তিশার বিয়ে আজ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। আজ (২ ফেব্রুয়ারি) তার বিয়ে। পাত্র সৈয়দ আজগর। তিনি ‘হাই ভোল্টেজ’ এজেন্সিতে কর্মরত আছেন।

এর আগে গত সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। এদিন বেশ হাস্যোজ্জ্বল মুখে নাচতে নাচতে হলুদের মঞ্চে উঠতে দেখা গেছে তিশাকে। সেই মুহূর্তের একটি ভিডিও নেটমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

সেখানে দেখা যাচ্ছে- একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন তিশা। তার পরনে হলুদ রঙের পোশাক। চোখে-মুখে উচ্ছ্বাসের আভা! ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক।

তিশার পাশাপাশি হাঁটছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, অভিনেতা মনোজ প্রামাণিকসহ আরো অনেকে। এরই মাঝে তিশাকে উদ্দেশ্য করে কেউ একজন বলেন- ‘শুধু রোবটের মতো হেঁটে আসলে চলবে না, নাচতে হবে।’ এরপর হাস্যোজ্জ্বল তিশা গানের সঙ্গে নেচে ও ঠোঁট মিলিয়ে গায়ে হলুদের মঞ্চের দিকে এগিয়ে যান।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে তিশা আগেই জানান, ‘তার (আজগর) সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।’

তিনি আরও জানান, ‘২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হবে। এ সময় শুধু দুই পরিবারের সদস্য এবং আমার কাছের কিছু মানুষ উপস্থিত থাকবেন। এরপর একই মাসে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো দিন চূড়ান্ত হয়নি। কারণ করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।’

এই অভিনেত্রী যোগ করেন, ‘আজগরের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

প্রসঙ্গত, গেলো মাসের মাঝামাঝি সময়ে বাগদানের খবর জানান তাসনুভা তিশা। গত ১৫ জানুয়ারি এই অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...