শনিবার, ২৫ জুলাই ২০২৬

দ্বিতীয়বার ইতালির প্রেসিডেন্ট হলেন সার্জিও মাতারেল্লা

আন্তর্জাতিক ডেস্ক :

দ্বিতীয়বারের মতো ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা।

শনিবার দেশটির পার্লামেন্টের ভোটাভুটিতে আগামী ৭ বছরের জন্য ইতালির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ৮০ বছর বয়সী এই নেতাকে। প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫০৫টি ভোট প্রয়োজন হলেও তিনি পান ৭৫৯টি। তবে ইতালির এবারের প্রেসিডেন্ট নির্বাচন করতে রেকর্ড ছয়বার আস্থা ভোটের আয়োজন করতে হয় সংসদকে।

পাঁচ দফা আস্থা ভোট ব্যর্থ হওয়ার শনিবার সপ্তমবারের মতো ইতালির পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত। অবশেষে ১০০৯টি ভোটের মধ্যে ৭৫৯টি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা। টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাতারেল্লা বলেন, অত্যন্ত কঠিন সময় পার করছে ইতালি। দ্বিতীয় মেয়াদে সঠিকভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি।

সার্জিও মাতারেল্লা বলেন, স্পিকার, নিম্নক্ষের সদস্য এবং সিনেট সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা কঠিন সময় পার করছি। অর্থনীতি, স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা সবকিছুই জটিল হয়ে পড়েছে। তবে পার্লামেন্ট যে সিদ্ধান্ত দিয়েছে আমি তা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করে যাব।

প্রায় ১ হাজার ৯ জন ভোটার গোপন ব্যালটে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। ৬৫০ জন ডেপুটি সাংসদ, ৩২১ জন সিনেটর এবং ৫৮ জন আঞ্চলিক প্রতিনিধি এই ভোটে অংশ নেন। দক্ষিণ ইতালির সিসিলি প্রদেশের অধিবাসী সার্জিও মাতারেল্লা ২০১৫ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাদামাটা জীবনের অধিকারী মাতারেল্লা দ্বিতীয় পর্বে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...