মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর তারকা দ্যুতির সাথে। দুই দলের সামনে দুই স্বপ্ন।

একদলের সামনে ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীবারের মত বিশ্বকাপের ফাইনালে যাওয়া। আর এক দলের স্বপ্ন টানা দ্বিতীয়বার ফাইনালে যাওয়া। শেষ পর্যন্ত নিকট অতীতের দলটি তাদের স্বপ্ন পুরন করল। আর সে স্বপ্ন পুরন করতে গিযে কি মহাকাব্যই না লিখে ফেলল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অপরদিকে ৬০ বছরের অপেক্ষাটা আরো চার বছরের জন্য দীর্ঘায়িত হলো ইংল্যান্ডের। মেসি তার অসাধারন, অনবদ্য আর জাদুতে দলকে টেনে নিয়ে গেলেন ফাইনালে। অপরদিকে হ্যারি কেইনকে আরো একবার স্বপ্ন ভঙ্গের হতাশা নিয়ে ফিরতে হলো দেশে।

ম্যাচে খেলেছেন দুদলের ২২ জন। কিন্তু মাঠে একজন অনন্য, অসাধারন এবং অপ্রতিরোধ্য। একজন মাঠে ম্যাজিক ম্যান। একজন মাঠে প্রান ভোমরা। একজন মাঠে সবার আরাধ্য। সেটা প্রতিপক্ষের জন্য মেন প্রতিরোধ করতে তেমনি নিজ দলের জন্য গোল করতে এব গোলের উৎস তৈরি করতে।

তিনি লিওনেল মেসি। আর তিনিই গড়ে দিলেন ব্যবধানটা। যে ব্যবধানটা গুছাতে পারেনি হ্যারি কেইন বা বিলিংহ্যামরা। মেসি দেখালেন কিভাকে ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ম্যাচ বের করে আনতে হয়। মেসি দেখালেন কিভাবে ম্যাচ জেতাতে হয়।

মেসি দেখালেন কিভাবে গোল করাতে হয়। আর সে মেসি জাদুতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এখণ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

মেসি জানতেন তাকে বোতল বন্দী করার সব প্রচেষ্ট করবে ইংলিশরা। জানতেন মাস্টার টেকটিশিয়ান স্কালোনিও। তাইতো মেসিকে খেলানো হলো অনেকটা বাইরে ফাকা জায়গায়। কিন্তু ম্যাচের প্রথমার্ধ হলো ফুটবলের পরিবর্তে একরকম রেসলিং।

দু দলের ফুটবলারদের পায়ের চাইতে দেহের লড়ই বেশি চলল। হতশ্রী এই প্রথমার্ধে ফাউল হয়েছে ১৯টি। যার ১৩টি করেছেন আর্জেন্টিনা। যা তারা পুরো টুর্নামেন্টেও করেনি। প্রথমার্ধে তাই আক্রমন কিংবা গোল করা যে প্রচেষ্টা সেটা সেচা সুদুর পরাহতই থাকল।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল ম্যাচের চিত্র। ৫৫ মিনিটে গোল করে এগিয়ে গেল ইংল্যান্ড। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলের সে লিড ধরেও রাখল।

আর্জেন্টিনার বিদায় নিশ্চিত ধরে নিয়েছিল অনেকেই। কারণ ইংল্যান্ড তো আর কেপ ভার্দে কিংবা মিশর নয় যে শেষ মুহূর্তে ম্যাচ বের করে নেবে আর্জেন্টাইনরা। কিন্তু ফুটবলে শেষ এক মিনিটেও অনেক কিছু বদলে যেতে পারে।

লিওনেল মেসিদের ম্যাচের চিত্র বদলে দিতে সময় লেগেছে ঠিক ৭ মিনিট। ৮৫ মিনিটে মেসির জাদুকরি এক অ্যাসিস্ট। বুলেট গতির শটে গোল করলেন এনজো ফার্নান্দেজ। এরপর ৯২ মিনিটে আসলে সেই ম্যাজিকাল মুহূর্ত। মেসির আরও একটি জাদুকরি ক্রস। এবার ডানপ্রান্ত থেকে বল ভেসে এলো বাম কোনের পোস্টে। সেখানে ছিলেন লাউতারো মার্টিনেজ।

দারুণ এক হেডে তিনি বল জড়িয়ে দিলেন ইংল্যান্ডের জালে। ২-১ ব্যবধান তৈরি হয়ে গেলো। এরপর ইনজুরি সময়ের বাকি অংশটা ইংল্যান্ড চেষ্টা করেছিল সমতায় ফেরার। কিন্তু লাভ হলো না। ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েই টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচে প্রত্যাশিত গতি আসে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে হ্যারি কেইনের আক্রমণ প্রতিহত করলেও বল যায় ডেকলান রাইসের কাছে। রাইস দ্রুত বল তুলে দেন মরগান রজার্সের পায়ে। অ্যাস্টন ভিলার মিডফিল্ডারের নিখুঁত ক্রসে ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে ফাঁকি দিয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল একাদশে সুযোগ পেয়ে অ্যাসিস্ট করেন রজার্স। অন্যদিকে চলতি বিশ্বকাপে গর্ডনের এটি দ্বিতীয় গোল।

গোল হজমের পর একাদশে ৫টি বদল আনলেণ লিওনেল স্কালোনি। নিকো গঞ্জালেস, রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল এবং পরে লাউতারো মার্তিনেজকে মাঠে নামান তিনি। আর তাতেই যেন অণ্যরূপ ধারন করে আর্জেন্টিনা। শুরু হয় মুহুর্মুহু আক্রমণ। ইংল্যান্ড বেছে নেয় রক্ষনাত্নক কৌশল।

আর সেটাকে কাজে লাগিয়ে আর্জেন্টিনা বিষিয়ে তুলল ইংলিশ ডিফেন্সকে। কিন্তু আর্জেন্টিনার সব আক্রমণ প্রতিহত হচ্ছিল হয় ক্রসবারে নাহয় ইংল্যান্ডের গোলরক্ষকের হাতে। ৬৯ মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে নিকো গঞ্জালেসের হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ৭৬ মিনিটে ডি পলের ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড ফিরে আসে পোস্টে লেগে ।

পরের মিনিটেই গঞ্জালেসের আরেকটি হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ইংল্যান্ড তখন পুরোপুরি রক্ষণে ব্যস্ত। ৭২ মিনিটে গোলদাতা গর্ডনকে তুলে এজরি কনসাকে নামিয়ে পাঁচ ডিফেন্ডারের কৌশল নেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। পরে ড্যান বার্ন ও নিকো ও’রাইলিকেও মাঠে নামিয়ে রক্ষণ আরও ভারী করেন তিনি। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ইংল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ায়। রক্ষণে গুটিয়ে যাওয়ায় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আর্জেন্টিনার হাতে।

ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে গেছে। ইংলিশরা একরকম ফাইনালে জায়গা করে নেওয়ার উৎসব শুরু করে দিয়েছে। কিন্তু যে দলে মেসি রয়েছে সে দল প্রতিপক্ষের উৎসবে জল ঢেলে দিতে যে পরাঙ্গম সেটা দেখল ফুটবল বিশ্ব শেষ ৫ মিনিটেই। ৮৫ মিনিটে দূর থেকে এনজো ফার্নান্দেজের শট দুর্দান্তভাবে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন পিকফোর্ড।

সেই কর্নারের ধারাবাহিক আক্রমণে বল আবারও মেসির কাছে আসে। আর্জেন্টাইন অধিনায়ক দেখলেন ডি বক্সের বাইরে ফাকায় দাড়িয়ে ফার্নান্দেজ। মেসি বল বাড়িয়ে দেন তার দিকে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত এক বাঁকানো শটে পিকফোর্ডকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান চেলসি মিডফিল্ডার ফার্নান্দেজ। এই অ্যাসিস্টের মাধ্যমে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার বিরল রেকর্ড গড়েন মেসি।

ম্যাচের চমক যে তখনো বাকি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত দেওয়া হলো ৯ মিনিট। আক্রমণের ধার তখন আরো ঝাঝালো আর্জেন্টিনার।

মেসির সন্ধানী চোখ খুজে ফিরছিলেন এমন একজনকে যার পায়ে বা মাথায় তুলে দেওয়া যায় বল। যোগ করা ৯ মিনিটের দ্বিতীয় মিনিটে মেসি খুজে পেলেন আগের ম্যাচে দুর্দান্ত গোল করা লাউতারো মার্তিনেসকে। ম্যাক অ্যালিস্টারের আরেকটি দূরপাল্লার শট প্রতিহত হওয়ার পর বল যায় মেসির কাছে।

মুহূর্তের মধ্যে তিনি বক্সে ভাসিয়ে দেন দারুণ এক চিপ পাস। সেখানে দৌড়ে এসে শক্তিশালী হেডে পিকফোর্ডকে পরাস্ত করেন বদলি লাউতারো মার্তিনেজ। আর এই গোলটি ভেঙ্ড়ে দিল ইংল্যান্ডের হৃদয় এবং স্বপ্ন সবকিছু।

ইন্টার মিলানের এই স্ট্রাইকার সুইজারল্যান্ডের বিপক্ষেও অতিরিক্ত সময়ে গোল করেছিলেন। এবারও বদলি নেমে দলকে ফাইনালের টিকিট এনে দিলেন। গোল হজমের পর মরিয়া হয়ে খেলতে থাকে ইংলিশরা। তবে আর্জেন্টিনার সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি থ্রি লায়ন্সরা।

শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন শিবির। আর হতাশায় ভেঙে পড়ে ইংল্যান্ড। এখন ফুটবল বিশ্বের চোখ নিউইয়র্কের দিকে। যেখানে মেটা লাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন।

সবশেষে আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি- বড় মঞ্চে তিনিই এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। কোন গোল না করেও দুটি গোল করিয়ে মেসি হলেন মাচ সেরা। এ নিয়ে এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচ সেরার পুরষ্কার জিতলেণ মেসি।

যা সর্বোচ্চ। সে সাথে গোল্ডেন বল আর গোল্ডেন বুট জেতার পথে সবাইকে ছাড়িয়ে মেসি এখন অনেক এগিয়ে। সে সাথে শিরোপাটাও জিতে নিতে পারলে মেসির অমরত্ব আর থামায় কে ?

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...