শনিবার, ২৫ জুলাই ২০২৬

আনোয়ারায় আখতারুজ্জামান বাবুর স্মরণে শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি :

বাংলাদেশ আ.লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণে আনোয়ারায় দিবারাত্রি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংগঠনের আয়োজনে গুয়াপঞ্চক তোতার পাড়া সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১ নং বৈরাগ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নোয়াব আলী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নোয়াব আলী বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া সাহায্য করে। বর্তমান তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট বাঙালির রক্তে মিশে আছে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলে উঠে এসেছে।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম খেলায় অংশগ্রহণ করেন পূর্ব বৈরাগ ইয়াং বয়েজ একাদশ বনাম বটতলী এসএসসি ব্যাচ-১৯ ক্রিকেট একাদশ এই ম্যাচে পূর্ব বৈরাগ একাদশ জয় লাভ করেন। অপর ম্যাচে অংশগ্রহন করেন গুয়াপঞ্চক নাইন স্টার ক্রিকেট একাদশ বনাম সিংহরা ক্রিকেট একাদশ। ওই ম্যাচে সিংহরা একাদশ জয়লাভ করেন। টুর্নামেন্টে বিভিন্ন গ্রামের ৩২টি দল অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক দিদারুল আলম দিদার ও আনোয়ারা উপজেলার ছাত্রলীগের সাবেক সদস্য মহিউদ্দিন জনির যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল, ইদ্রিস, জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন,প্রবীণ আ.লীগ নেতা আলী আকবর, ইউনিয়ন আ.লীগ নেতা ইলিয়াস, যুবলীগ নেতা মো. নুর, সুলতানুজ্জামান,আনোয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের নাট্য ও বির্তক উপ-সম্পাদক মনিরুল আলম হিরু প্রমুখ।

টুনামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন আল মদিনা মৎস্য আড়ৎ এর প্রোপাইটার মো. মহিউদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...