শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই টুর্নামেন্টে দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনস্থ নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এ লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করা এবং দলকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি চিটি ইতোমধ্যেই সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

চিটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কয়েকটি কার্যক্রম নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে। গঠিত দলের জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং দক্ষ খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। টুর্নামেন্ট সংক্রান্ত পরবর্তী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে এক প্রস্তুতি সভা আজ চট্টগ্রাম স্টেডিয়ামস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে করণীয় নিয়ে উপস্থিত কর্মকতাদের বিস্তারিত অবগত করেন চট্টগ্রামের জেলা প্রসাশক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক গোলাম মাঈনুউদ্দিন হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন, মোহাং কামরুজ্জামান, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখওয়াত জামিল, সহকারী কমিশনার চট্টগ্রাম সাদমান সহিদ ও রুমানা পারভীন তানিয়া, সচিব চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রফেসর মোঃ জহিরুল হক স্বপন, মউশি পরিচালক চট্টগ্রাম প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ সালাহউদ্দিন, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহমুদ সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকতা ও প্রতিনিধিবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...