শনিবার, ২৫ জুলাই ২০২৬

মান-সম্মান বাঁচাতে নিজেকে গুটিয়ে নিয়েছি: নায়িকা পপি

বিনোদন ডেস্ক :

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ দিন ধরে আড়ালে তিনি। গত দেড় বছর ধরে নিজেকে গুটিয়ে রেখেছেন পপি। এই সময়ে তার বিয়ে ও মা হওয়াসহ নানান গুঞ্জন শোনা গেছে। তবে কুলি খ্যাত নায়িকা আড়াল ভাঙেননি।

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এক ভিডিও বার্তা দিলেন পপি। সেখানে তিনি জানালেন, শিল্পী সমিতির বর্তমান কমিটির কাছে তিনি বহুবার অপমানিত হয়েছেন। তাকে সদস্যপদ বাতিল করার চিঠিও দেয়া হয়েছিল।

পপি বলেছেন, আমি মান-সম্মান বাঁচাতে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আপনাদের সামনে কথা বলবো এটা ভাবিনি। যদি পরিবেশ তৈরি হয় আবারও কাজে ফিরবেন বলেও জানান। সেজন্য অবশ্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান এই নায়িকা।

পুরো ভিডিওতে চলচ্চিত্রের পরিবেশ ফিরিয়ে আনতে কাঞ্চন-নিপুণের বিকল্প নেই বার বার বলেছেন পপি। বলে রাখা ভালো, ২০১৭ সালে প্রথমবার মিশা-জায়েদ পরিষদের হয়ে নির্বাচনে অংশ নেন পপি। সেবার নির্বাচনে ওই প্যানেলের জয়ের এই নায়িকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়। কিন্তু কোনো এক অজানা কারণে একটা সময় নিজেকে গুটিয়ে নেন পপি। গতবারের নির্বাচনেও মিশা-জায়েদের বিপক্ষে কথা বলতে দেখা যায় তাকে। এবারও ঠিক নির্বাচনের আগে পপি এই ভিডিও বার্তা দিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...