শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।

তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। নগরের সিঅ্যান্ডবি এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক ছেলে নিয়ে থাকতেন এবং মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাতে নেভি হাসপাতাল গেট এলাকার খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যান মেহেদি হাসান।

এ সময় পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইপিজেড থানার ওসি মো. আতিকুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...