রবিবার, ২৬ জুলাই ২০২৬

যারা মেসির সমালোচনা করে, তারা ফুটবলের কিছুই বোঝে না : বেনজেমা

স্পোর্টস ডেস্ক

দুজন খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। একজন রিয়াল মাদ্রিদ ও অন্য জন বার্সেলোনায়। ক্লাব দুটির বড় তারকাও দুজন। মাঠে তাই তাদের শত্রুতা থাকাই স্বাভাবিক। তবে মাঠের বাইরে লিওনেল মেসিকে নিয়ে মুগ্ধতাই ঝরল করিম বেনজেমার কণ্ঠে। মেসির সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফুটবলের কিছুই নাকি বুঝেন না তারা।

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইঁর। এই ম্যাচ নিয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল ফ্রেঞ্চ অনুষ্ঠান টেলেফুটে। সেখানেই বেনজেমা জানিয়েছেন, মেসি কিংবা এমবাপেদের বিপক্ষে খেলাটা কতটা কঠিন হবে।

ফরাসি এই তারকা বলেছেন, ‘এমবাপের বিপক্ষে খেলাটা হবে বিশেষ কিছু। এটা খুব ভালো একটা ম্যাচ হবে বলেই আশা করি। মেসির বিপক্ষে খেলাটাও হবে কঠিন। আমরা মেসির সমালোচনা করতে পারি না। যে-ই এমনটা করুক, সে ফুটবলের কিছুই বুঝে না।’

গত বছরের শেষদিকে নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এই দৌড়ে টুকটাক নাম শোনা গেছে বেনজেমারও। তবে ব্যালন ডি’অর জয় নিয়ে কোনো আক্ষেপ নেই তার। রিয়ালের হয়ে ৩০৩ গোল করা এই ফরাসি এই তারকা জানিয়েছেন, মাঠে যা করেছেন, তার চেয়ে বেশি কিছু করার নেই তার।

বেনজেমা বলেন, ‘ব্যালন ডি’অরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা জেতা। এর বাইরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অথবা ৩৮তম, যাই হোন না কেন সব একই। আমি মাঠে যা করেছি, এর চেয়ে বেশি তো করতে পারবো না।’

‘ব্যালন ডি’অর আমার জন্য এমন কিছু যে গোল করে, গোল করে, কঠিন সময়ে উপস্থিত থাকে। এটার সঙ্গে আসলে অনেক বিষয় জড়িয়ে আছে; কেবল শিরোপা জেতাই না। কিন্তু যাই হোক ব্যালন ডি’অর তো আমি দেই না।’

স্পেনে নিজের জীবন উপভোগ করছেন বলেও জানিয়েছেন বেনজেমা, ‘স্পেনকে আমার ঘরের মতোই মনে হয়। এটা দারুণ একটা দেশ। মানুষরাও সব ঠিকঠাক। যেভাবে চলছে, সেটাও ঠিক আছে। সবকিছুই আমার জন্য ভালো যাচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...