শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বিশিষ্ট কবি সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী

চট্টগ্রাম নিউজ ডেস্ক॥

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ১১ বিভাগে ১৫ জন গুণী এবার এই পুরস্কার পাচ্ছেন।

এতে কথা সাহিত্য বিভাগে এবার পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।

বিশ্বজিৎ চৌধুরী একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কলামলেখক ও সাংবাদিক, নাট্যকার, সমালোচক ও কিশোর সাহিত্যিক। যখন যেটা লিখেছেন সেটা অনন্য ও অসাধারণ হয়ে পাঠকের কাছে ধরা দেয়। প্রতিটি ক্ষেত্রেই সৃষ্টি করেছেন নতুন ধারা।

তাছাড়া কথাসাহিত্যে ঝর্না রহমান, আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর) এ পুরস্কার পেয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

বিশ্বজিৎ চৌধুরী:

জন্ম ১৯৬০ সালে চট্টগ্রামে। শিক্ষা: বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পেশা: সাংবাদিকতা। শিশুসাহিত্য দিয়েই লেখালেখি শুরু।

এ পর্যন্ত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তাঁর। তন্মধ্যে রয়েছে : কাব্যগ্রন্থ : ১.তোমার প্রাণের জল, শ্যাওলা শরীরে ২.ও বন্যাপ্রবণ ৩.মাঠের ওপারে যাবে, লীলা? ৪.নির্বাচিত কবিতা; গল্পগ্রন্থ ১.বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প, ২.সম্ভ্রমহানির আগে ও পরে ৩. স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প ৪. দুধারি তলোয়ার ৫.সেরা দশ গল্প ৬.নির্বাচিত গল্প ; উপন্যাস : ১.তুমি কি ভালোবেসেছিলে? ২.একটি নিঃসঙ্গ তালগাছ ৩.নার্গিস ৪.বাসন্তী, তোমার পুরুষ কোথায় ৫.হে চন্দনা পাখি ৬.দূর-সম্পর্ক ৭.ফুটো; কিশোর গল্পগ্রন্থ : ১.লিন্ডা জনসনের রাজহাঁস ২.পাখির জন্য খোলা আকাশ ৩.ভূতের সঙ্গে পরির বিয়ে ৪.কিশোর গল্প, প্রবন্ধ/নিবন্ধ : ১.মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য ২.সমকালীন চট্টগ্রামের চালচিত্র ৩.শেরে বাংলা একে ফজলুল হক, গবেষণা: ১.কবি আহসান হাবীব : পরিণতির পরম্পরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...