সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিশ্বে করোনায় একদিনে শনাক্ত ২৯ লাখ, মৃত্যু ৭ হাজারেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও শনাক্ত হচ্ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮২০ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৬৭৮ জনে।

একই সময়ে করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২৯ লাখ ১ হাজার ৬১১ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪৯ লাখ ১ হাজার ৪৬৯ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৬ কোটি ৮৫ লাখ ৯৯ হাজার ৯৯১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৭ হাজার ১২৫ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ১১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জন।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...