সোমবার, ২৭ জুলাই ২০২৬

সেরা কোচ টুখেল, সেরা গোলরক্ষক মেন্ডি

ক্রীড়া ডেস্ক :

পেপ গার্দিওলা আর রবার্তো মানচিনিকে পেছনে ফেলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিয়েছেন টমাস টুখেল। এছাড়া বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির এডুয়ার্ড মেন্ডি। দুজনই প্রতিনিধিত্ব করেন ফুটবল ক্লাব চেলসিকে।

বর্ষসেরা কোচের পুরস্কারটা যে টুখেল পেতে যাচ্ছেন, তা কিছুটা অনুমেয়ই ছিল। গত ডিসেম্বরে পিএসজি থেকে ছাঁটাই হওয়ার পরের মাসে দায়িত্ব নেন ইংলিশ ক্লাবটির। টুখেলের ছোঁয়ায় বদলে যায় চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচে অপরাজিত ছিল দলটি।

খেলে এফএ কাপের ফাইনাল। প্রিমিয়ার লিগ তারা শেষ করে চতুর্থ হয়ে। তবে সব ছাপিয়ে আলোচনার জন্ম দেয় চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে আর রোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় শিরোপা জেতে টুখেলের শিষ্যরা।

এদিকে টুখেলের শিষ্য মেন্ডি হয়েছেন সেরা গোলরক্ষক। এই অর্জনে পেছনে ফেলেছেন ইউরোজয়ী জানলুইজি ডনারুম্মা আর বুন্দেসলিগা জয়ী ম্যানুয়েল নুয়্যারকে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন মেন্ডি। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে সেনেগালের ফাইনাল রাউন্ডে ওঠার ভূমিকা ছিল তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...