সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিপিএল নিয়ে সমালোচনা বন্ধ করা উচিত : তামিম

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়েছে। আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের। বরাবরের মতো এবারও শুরুর আগেই আলোচনায় বিপিএল। তবে সেটি ইতিবাচকের চেয়ে নেতিবাচকই বেশি। বিপিএলের এবার থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), ভালো মানের বিদেশি আম্পায়ার। তামিম ইকবাল মনে করেন, করোনাভাইরাসের মধ্যে প্রতিকূল পরিবেশে বিপিএল মাঠে গড়াচ্ছে, সেটিই প্রশংসার দাবিদার।

আজ (সোমবার) মিনিস্টার গ্রুপ ঢাকা দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে এই ওপেনার জানালেন, সমালোচনা বন্ধ করে বিপিএলের প্রশংসা করা উচিৎ।

তামিমের ভাষায়, ‘দল কেন এরকম, ডিআরএস নেই, আম্পায়ারিং এই করবে, সেই করবে…। দেখুন, ঘাটতি অবশ্যই থাকবে, সব জায়গায়ই ঘাটতি থাকে। কোন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এটা বুঝতে হবে। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) একই সময়ে হচ্ছে। তারপরও যে টুর্নামেন্টটা হচ্ছে, এটার প্রশংসা করা উচিৎ।’

ডিআরএস বিতর্ক ভুলে বিপিএল থেকে ইতিবাচক দিক খুঁজে বের করতে বললেন তামিম। ডিআরএস থাকলে খুশি হতেন তিনি, না থাকায় সমালোচনায় জায়গা দেখেন না।

তামিম বলছিলেন, ‘ডিআরএস তো গত বিপিএলগুলোতে ছিল। আমি নিশ্চিত এবার কোনো না কোনো কারণে ডিআরএস নেই। আমি ব্যক্তিগতভাবে ডিআরএস থাকলে অবশ্যই খুশি হতাম, কারণ কোনো ডিসমিসালে আমি আউট না হয়ে থাকলে সেখানে আমার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এটা নিয়ে আমরা শুধু নেতিবাচক কথা বলব এর পক্ষে আমি না।’

যোগ করেন তামিম, ‘আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের অনেক ইতিবাচক দিক আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখান থেকে এক-দুইটা খেলোয়াড় বাংলাদেশ পেয়ে যেতে পারে। খারাপ আমরা সবসময় খুঁজে বের করতে পারবো। আসুন সেদিকে নজর না দেই। ভালো যা কিছু পাব তাতে মনোযোগ দেওয়া যাক। নেতিবাচক চিন্তা করলে আপনি সারাদিন বলতে পারবেন। তাই ইতিবাচক থাকা উচিৎ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...