সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে: তথ্যমন্ত্রী

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা, বিদেশিদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে।

গতকাল (বুধবার) আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছে, আরো কারা এর সাথে যুক্ত প্রয়োজনে সেই তালিকাও করা হবে।’

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে মানবাধিকারের চরম লংঘনের কথা উল্লেখ করে কারাগারটি বন্ধের আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে একটি কুখ্যাত কারাগার, যেখানে গত বিশ বছর ধরে বন্দিদের বিনা বিচারে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং মানবাধিকারের প্রচন্ড লঙ্ঘন হচ্ছে।

এবং এই কারাগার যে নির্যাতন করার জন্য, সেটি সারা পৃথিবী জানে। জাতিসংঘের হিউম্যান রাইটস এক্সপার্টদের গতকালের বিবৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রে কিভাবে চরমভাবে মানবাধিকার লংঘিত হয়।

সেই বিবৃতিতে এটিও বলা হয়েছে, যে দেশটি সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষার কথা বলে তাদের দেশে কিভাবে মানবাধিকার চরমভাবে লংঘিত হয় আর তারই উদাহরণ হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার।’

বিভিন্ন জেলায় বিএনপি’র সমাবেশে নিজেদের মধ্যে মারামারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে বিএনপি সারাদেশে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করছে।

এবং সমাবেশ করতে গিয়ে বিভিন্ন জেলায় তারা নিজেদের মধ্যে মারামারি করছে, চেয়ার-টেবিল ভাংচুর করছে। গতকাল চট্টগ্রামে আরো একধাপ এগিয়ে মঞ্চটাই ভেঙ্গে দিয়েছে।

যে মঞ্চে দাঁড়িয়ে নেতারা বক্তৃতা করছিলেন তাদের হুড়োহুড়ি-মারামারিতে মঞ্চ ভেঙ্গে গেছে। যারা সঠিকভাবে নিজেদের সমাবেশ করতে পারে না, মারামারি করে এবং সমাবেশ করতে গিয়ে মঞ্চটা ভেঙ্গে ফেলে তারা কিভাবে দেশ পরিচালনার কথা ভাবে সেটাই আমার প্রশ্ন।’

এসময় বিএনপি নেতা মির্জা আব্বাসের মন্তব্য ‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙ্গে বিদেশে নেওয়া হবে’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা আব্বাসহ বিএনপি’র যে সমস্ত নেতারা বোরকা পরে জামিন নেয়ার জন্য হাইকোর্টে যায়, তারা যখন একথা বলেন, তখন তা মানুষের মনে হাস্যরসের উদ্রেক ঘটায়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...