সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রথম দিনেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি

চলতি বছরের শুরুতেই করোনা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই ভাইরাসটির রাশ টানতে সরকারের পক্ষ থেকে গণপরিবহনসহ সবখানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বলা হলেও তা উপেক্ষিত সবখানেই।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক নেই। কোথাও কোনো তদারকি নেই।

বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, রক্ষা করছেন না সামাজিক দূরত্ব। জনসমাগম দেখলে সেদিকেই ছুটছে উৎসুক জনতা।

ধানমন্ডির সিটি কলেজ ও ২৭ নম্বর এলাকায়, শাহবাগে, টি থ্রি , মিডওয়ে পরিবহনসহ ওই রুটে চলাচলকারী প্রতিটি বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। যাত্রীদের অনেকের মুখে মাস্ক নেই।

বাংলামটর, ফকিরাপুল, মগবাজার, মৌচাক, যাত্রাবাড়ী এলাকায়ও একই অবস্থা দেখা গেছে। সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসেও একই চিত্র।

মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যদের উপস্থিতি দেখা গেলেও স্বাস্থ্যবিধি প্রতিপালনে তাদের কোনও তৎপরতা চোখে পড়েনি।

টি থ্রি পরিবহনের চালক কালাম মিয়া বলেন, রাস্তায় তো আপনারাই দেখছেন যাত্রীর কতো ভীড়। তুলতে না চাইলেও জোর করেই উঠে যায়। আমরা যদি এখন অর্ধেক যাত্রী পরিবহন করি, তবে মানুষের হাতে মার খেতে হবে। আবার ভাড়াও বাড়ায়নি। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।

যাত্রীরা বলছেন, মানুষ কর্মস্থল বা অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। সরকার যাত্রীদের চলাচলে বিকল্প ব্যবস্থা না করে পরিবহনের অর্ধেক যাত্রী বলে দিলেই তো অবস্থা ভালো হবে না। সরকার যদি পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করতো, তাহলে সাস্থ্যবিধি মেনে চলতে পারতো সবাই।

জিগাতলা থেকে পল্টন এলাকায় যাবেন কায়েস হাসান। প্রতিদিনের মতো গণপরিবহনের ওপর ভরসা তার। সকালের অফিস সময়ে প্রতিটি গণপরিবহনে যাত্রীদের ওপচে পড়া ভীড় থাকে বলে জানান তিনি।

এ বিষয়ে বাংলামটর এলাকায় কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, অফিসসহ সব প্রতিষ্ঠান খোলা আছে। তাই মানুষের চাপ আগের মতোই আছে। এদিকে আজ সপ্তাহের শেষ দিন হওয়ায় মানুষের ভীড় ও অনেক বেশি। এতে সামাজিক দুরত্বও অনেকে মেনে চললেও কেউ কেউ মানছেন না।

দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক নির্দেশনা দেয়া হলেও পরিস্থিতি ঠিক তার উল্টো। ক্রেতাদের ভিড়ে দোকানগুলোতে তিল পরিমাণ জায়গা নেই।

রাজধানীর মিরপুর শপিং সেন্টার, শাহ আলী মার্কেট, মুক্তবাংলা মার্কেট, কো-অপারেটিভ মার্কেট, ফরচুন শপিংমল, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ইস্টার্ন প্লাজা, নিউ মার্কেট, গাজী ভবন শপিং সেন্টার, পাওয়েল মার্কেটসহ প্রায় সব জায়গাতেই একই চিত্র দেখা গেছে।

নিয়ম ভাঙার এ মিছিলে আছেন সব শ্রেণীর মানুষ। রিকশাওয়ালা, বাস, সিএনজির ড্রাইভার, অফিস কর্মকর্তা- কারো মুখেই দেখা যায়নি মাস্ক।

তবে সাধারণ মানুষেরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, এসব নিয়ম কার্যকর করার আগে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। করোনাকালীন এই সময়ে প্রায় সবারই আর্থিক অবস্থার অবনতি হয়েছে। তাই কাজে তো বের হতেই হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে থেকে ১১ বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তা কার্যকর হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...