বুধবার, ২৯ জুলাই ২০২৬

মা হচ্ছেন পরীমনি, বাবা রাজ

বিনোদন ডেস্ক :

মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অনাগত সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ।

মা হওয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পরীমনি নিজেই। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি বলেন, ‘মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডাক্তার যখন কনফার্ম করল, তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আমি। আমার ডানা গজিয়েছে। আমি উড়ছি।’

পরীমনির হাসপাতাল থেকে বের হওয়ার একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শরীফুল রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমনি।’ ক্যাপশনের শেষে ফূর্তি ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন এ অভিনেতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পোস্টটি।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম করছেন পরীমনি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল শোবিজে। যদিও প্রেমের বিষয়টি এড়িয়ে যাননি পরীমনি। সংবাদমাধ্যমে স্বীকারে করেছেন। শরীফুল রাজের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘প্রথম বা শেষ বলে কিছু নেই। দুজন একসঙ্গে কাজ করেছি এবং ভালো কাজ করেছি। বলতে পারেন পর্দায় দুজনের রসায়ন জমে গেছে। এটাই বড় কথা।’

এ অভিনেতার সঙ্গে প্রেমের বিষয়ে দেশীয় সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ‘শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না। প্রেম আমার অক্সিজেন। তবে বাস্তবে রাজের সঙ্গে রসায়ন জমে ওঠার ব্যাপারে নো কমেন্টস। এতটুকুই বলি, ‘গুনিন’-এ আমি রাবেয়া, রাজ হলো রমিজ।’

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরীমনি-রাজ। কাজের সুবাদেই তাদের পরিচয়। কিন্ত এ জুটি কবে বিয়ে করেছেন? সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...