বুধবার, ২৯ জুলাই ২০২৬

যাদের মুক্তির জন্য জান্নাত-জাহান্নামও সুপারিশ করবে

ইসলাম ডেস্ক |

পরকালে চিরস্থায়ী মুক্তি ও প্রশান্তি লাভ মানুষের একমাত্র চাওয়া-পাওয়া। এর জন্য প্রয়োজন ঈমান ও নেক আমল। ঈমানদার ও নেক আমলকারীর জন্য পরকালীন মুক্তির আরও সুসংবাদ রয়েছে। তাদের জন্য জান্নাত ও জাহান্নাম সুপারিশ করবে। ছোট্ট দুইটি আমলেই মিলবে এ সুপারিশ। কী সেই ছোট্ট দুইটি আমল।

পরকালে চিরস্থায়ী জান্নাত পেতে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ ও সুন্দর দুইটি আমলের কথা বলেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুমিন মুসলমানের জন্য সহজ আমলটি সম্পর্কে হাদিসে পাকে সুস্পষ্ট সহজ দিকনির্দেশনা এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি তিনবার বেহেশত তালাশ করে, তাহলে বেহেশত আল্লাহর দরবারে আবেদন করে- ‘হে আল্লাহ! তাকে বেহেশত দান করো।’

আর যদি কোনো ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে জাহান্নাম আল্লাহর দরবারে (এভাবে) আবেদন করে- ‘হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো।’(তিরমিজি)

তাহলে আল্লাহর কাছে কীভাবে এ প্রার্থনা করবে মুমিন?

ঈমানদার ব্যক্তি সব সময়ই আল্লাহর কাছে এ আবেদন করে থাকে। যা বলতেও সহজ। তাহলো-
اَللَّهُمَّ اَدْخِلْنَا الْجَنَّةَ وَ اَجْرِنَا مِنَ النَّارِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ও আঝিরনা মিনান নার।’ (৩ বার)

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও।’

মনে রাখতে হবে

জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আখিরাত, মানুষসহ সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। পরকালে মানুষের ভালো-মন্দও আমলের উপর নির্ভর করবে। এমনকি কে কোথায় অবস্থান করবে; তাও।

সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সব নামাজের সময় আল্লাহর কাছে সহজ ও ছোট্ট দোয়ার আমলটি করা। হাদিসের উপার যথাযথ আমল করা। কেননা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহজ সহজ ও ছোট আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি পেতে হাদিসের ছোট্ট আমলটি বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...