বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চতুর্থ বিয়ে করলেন নায়িকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক :

নিজেকে ঢেকেছেন কালো শাড়িতে। চুলে দিয়েছেন বাদামি রঙ। সেই চুলের মাঝে সিঁথি, আর সিঁথিতে সিঁদুর। এমন রূপেই দেখা মিললো টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। তার এই রূপ দেখে ভক্তদের হৃদয়ে উঠেছে ঝড়।
চতুর্থ বিয়ে করলেন শ্রাবন্তী?

বুধবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো শাড়ি পরা ছবি শেয়ার করেন শ্রাবন্তী। তবে তার মোহময়ী রূপের চেয়ে সিঁথির সিঁদুর নিয়ে বেশি চর্চা হচ্ছে সবখানে। নেটিজেনরা আক্রমণাত্মক মন্তব্যের বান বইয়ে দিচ্ছে তার কমেন্ট বক্সে।

কমেন্টস বক্সে কেউ কেউ লিখেছেন, ‘চার নম্বর বিয়ে করে রেকর্ড করবেন শ্রাবন্তী’, কেউ প্রশ্ন তুলেছেন, ‘তৃতীয় বিয়ে তো ভেঙে গেছে। তাহলে সিঁদুর কার জন্য?’

অনেকেই আবার শ্রাবন্তীর রূপের প্রশংসাও করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘শীতকে টেক্কা দেয়ার জন্য যথেষ্ঠ উষ্ণ ছবি’, আরেকজন লিখেছেন, ‘মাই ব্ল্যাক কুইন’। শ্রাবন্তী অবশ্য কারো মন্তব্যেই প্রতিক্রিয়া জানাননি।

ইতোপূর্বে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। একই বছর তিনি মডেল কৃষাণ বিরাজের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু সেই ঘর এক বছরও টেকেনি।

এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন অভিনেত্রী। বছর খানেক আগেই এই সংসার ছেড়ে এসেছেন শ্রাবন্তী। তবে এখনো তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্তভাবে কার্যকর হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...