বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইমরান-প্রভাকে নিয়ে নতুন গুঞ্জন!

শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন— অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

যদিও বিষয়টি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এ দুই তারকা।

কিন্তু তাতে গুঞ্জন থামার কোনো জো নেই। এর জন্য অবশ্য তারা দুজনেই দায়ী।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি ও কথোপকথন গুঞ্জনের পালে আরও হাওয়া বইয়ে দিয়েছে।

যদিও এমন সব পোস্টের বিষয়ে অভিনেত্রী প্রভার দাবি, শুধুই বন্ধুত্ব।

নতুন বছরের প্রথম দিন থেকেই ইনস্টাগ্রামে একাধিক ছবি আপলোড করেছেন প্রভা, যার কয়েকটি ইমরানের সঙ্গে।

একটি পোস্টে প্রভা লিখেছিলেন— ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইনশাআল্লাহ, নো ইভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’

মন্তব্যের ঘরে ইমরান লিখেছেন— লুকিং মাশাআল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল। তার নিচেই প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা।

এমন রোমান্টিকতা ছড়ানো পোস্ট দিয়েছেন ইমরানও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইমরান শেয়ার করেছেন প্রভার সঙ্গে একটি ছবি। ক্যাপশনে লিখেছেন— ‘মাই ফ্রাইডে হ্যাপিনেস।’ ইমরানের স্টোরি পাল্টা শেয়ার করেছেন প্রভা।

তিনি লিখেছেন— ‘ওকে। কিন্তু তুমি এত কিউট কেন? সেটি বলো।’

এভাবেই বেশ কিছু ছবিতে প্রভাকে ‘অ্যাঞ্জেল’ ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলে সম্বোধন করেছেন ইমরান।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— তা হলে কি গায়কের প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...