বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সালমান খানের যেসব রেকর্ড বলিউডে আর কারও নেই

৫৭-তে পা দিলেন বলিউড সুলতান সালমান খান। এই সুপারস্টারের রোমান্টিক ছবির বেশিরভাগই ব্যবসাসফল। তবে তার অ্যাকশনধর্মী ছবিগুলোই সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বলে মনে করেন অনেকে।

বলিউডি ইন্ডাস্ট্রিতে ৩২ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে নিয়মিতই বক্স অফিসে ঘূর্ণিঝড় তুলেছেন সালমান খান। এখনও তুলছেন। এক কথায় গত তিন দশকে বলিউডের সবচেয়ে সফল তারকাদের একজন তিনি। তিন খানের মধ্যে অন্যতম।

জনপ্রিয় সব সিনেমা উপহার দেওয়ার মধ্যেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সালমান খান, যা বলিউডের আর কোনো অভিনেতার নেই।

১) একটানা ১৫টি ১০০ কোটির বেশি আয় করা সিনেমা উপহার দিয়েছেন সালমান, যা বলিউডের ইতিহাসে আর কেউ পারেননি।

২) ৩০০ কোটি রুপি আয়ের ক্লাবেও রয়েছে সালমানের ৩টি সিনেমা। এ অনন্য অর্জনও নেই আর কারও।

৩) ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমাটি একটি অনন্য রেকর্ড গড়ে। মুক্তির পর সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ৭ কোটি ৪০ লাখের বেশি। হিন্দি সিনেমার ইতিহাসে আর কোনো সিনেমার এতো বেশি টিকিট বিক্রি হয়নি।

৪) শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন, শো করার মাধ্যমে অঢেল অর্থের মালিক হয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ৩ হাজার কোটির বেশি।

৫) শুধু বড় পর্দায় নয়; ছোট পর্দা তথা টিভিতে হাজির হয়েও সুপারহিট সালমান খান। যে অর্জনের বলিউডের অনেক সুপারস্টারের নেই। ‘দশ কা দম’, ‘বিগ বস’-এর মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেছেন তিনি। বছরের পর বছর ধরে সালমানের এসব অনুষ্ঠান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

৬) ব্যক্তিগত জীবনে বেশকিছু প্রেমে জড়ালেও বিয়ে করেননি সালমান খান। বলিউড ভাইজান খ্যাত তারকা ৫৭ বছরে এসেও সিঙ্গেল। যে কারণে বলিউডের ‘মোস্ট এলিজেবল’ ব্যাচেলর খেতাবটি এখনও তারই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

আরও পড়ুন

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন দুইদিন পানিতে ডুবে আছে৷  এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।এদিকে চট্টগ্রাম-...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে...