বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

করোনায় আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, মৃত্যুতে রাশিয়া-ভারত

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ১০ লাখ ২০ হাজার ৩৯৯ জন। আর মোট ‍মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ১৭ হাজার ৬৬৫ জন।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট সুস্থ্যতার সংখ্যা দাঁড়াল ২৫ কোটি ৪ লাখ ৩৮ হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে। দেশটিতে নতুন করে ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭২১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২১৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জন।

ভারতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। এ সংখ্যা নিয়ে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৩১ জনের। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৯৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৩৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ১ লাখ ৭১ হাজার ৭৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৪০ জনের।

গত একদিনে শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন করে ১ লাখ ৭ হাজার ৪৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও কানাডাতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর...

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...