রবিবার, ১২ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়েতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের উদ্যোগে মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ১২নং পোর্ট কলোনী শহীদ মিনার পাদদেশ সংলগ্ন মাঠে দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় বিজয় র‌্যালি, বেলা ১২টায় চিত্র প্রদর্শনী, বিকাল ৪টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ ৩৭নং মুনিরনগরের আহবায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ছাত্রনেতা শওকত হোসন জগলু’র সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্র ও যুবনেতা আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চউক বোর্ড সদস্য, যুব সংগঠক এম. আর আজিম।

আরো বক্তব্য রাখেন বন্দর জাতীয় শ্রমিকলীগ (সিবিএ)’র সাবেক সভাপতি এড. মাহফুজুর রহমান খান, মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)’র সাবেক সভাপতি আবুল মনছুর আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, যুবনেতা মেজবাহ উদ্দিন মোরশেদ, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, আওয়ামী লীগ নেতা আমিনুল করিম বাবু, মো. রাশেদ, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, দিদার, মামুনুর রহমান রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুখ আহমেদ পাবেল, নগর ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ সম্পাদক আবুল মনছুর টিটু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. কবির আহমদ, যুব সংগঠক তানজীম আহসান জিবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

আরও পড়ুন

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত "শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স। গতকাল...

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ...