সোমবার, ১০ আগস্ট ২০২৬

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান।

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) পাহাড়ধসের ঘটনায় নিহত দুই পরিবারের সাথে দেখা করেন বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ, সাচিং প্রু জেরী। এসময় তিনি তাদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সাংসদ সাচিং প্রু জেরী সাংবাদিকদের বলেন পরিবেশ রক্ষা, বিশেষ করে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তবে সমতলের তুলনায় পাহাড়ি এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন, সেটিও বিবেচনায় রাখতে হবে।

এসময় তিনি জানান জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্রধানমন্ত্রী, তারেক রহমানের নির্দেশনায় তিনি দুর্গত পরিবারগুলোর খোঁজখবর নিতে এসেছেন। তিনি বলেন, আজকে আপাতত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই পরিবারগুলোর জন্য আরও কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে আমরা চিন্তা করছি।
এসময় পাহাড়ধসে নিহত দুই পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আজিজনগর ইউনিয়নের মহিলা সদস্য রেহেনা আক্তারকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংসদ সদস্য তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...