সোমবার, ১৩ জুলাই ২০২৬

এভারকেয়ার চট্টগ্রা‌মে যোগ দি‌লেন ৫ বি‌শেষজ্ঞ চি‌কিৎসক

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, একটি অত্যাধুনিক বেসরকারী হসপিটাল যারা বন্দর নগরীতে অ্যাওয়েক ক্র্যানিওটমি, থোরাসিক এন্ডোভাসকুলার
অ্যাওর্টিক রিপেয়ার (টিইভিএআর) এর মতো জটিল চিকিৎসা পরিচালনার পাশাপাশি ধারাবাহিকভাবে চিকিৎসায় সফলতা নিশ্চিত করছে।

সম্প্রতি হসপিটালে বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর জন্য পাঁচজন নতুন ও অভিজ্ঞ চিকিৎসক যোগদান করেছে।

নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন, ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: তারিক বিন আব্দুর
রশিদ; ইএনটি, মাথা ও ঘাড় সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ কামাল; এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের
অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাহমুদুল কবির; হেপাটোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. মুশফিকুল আবরার; এবং
নিউরোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. এ এম সাফায়েত হোসেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর চৌধুরী বলেন, “এভারকেয়ার চট্টগ্রামের নবনিযুক্ত চিকিৎসকরা তাদের
চিকিৎসা পদ্ধতিতে বিশেষভাবে অভিজ্ঞ ও দক্ষ। তাদের অংশগ্রহণে চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রু‌তি রক্ষার্থে আরও
একধাপ এগিয়ে গেলো এভারকেয়ার চট্টগ্রাম।”
৪৯২,০০০ বর্গফুট জমির উপর নির্মিত, চিকিৎসা প্রতিষ্ঠানটিতে ৪৭০টি শয্যা, একটি ২৪/৭ ইমার্জেন্সি কেয়ার ইউনিট, টারশিয়ারি,
আইসিইউ, বিশেষ ও উপ-বিশেষ বিভাগ সম্পন্ন মডুলার ওটি-সহ সর্বোত্তম এয়ার ফিল্টারেশন ব্যবস্থা রয়েছে। সেইসাথে হাসপাতালের
অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম চিকিৎসা ব্যবস্থাপনার মান উন্নত করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...