মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৩ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক :

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ১ হাজার ৩৬৮ জন। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর ফলে সব মিলিয়ে বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ২ হাজার ৯৩ জনে। বিশ্বজুড়ে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ৩ হাজার ১৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৮২ জন। আর মারা গেছেন ১ হাজার ৬১ জন।

দেশটিতে এ পর্যন্ত ৫ কোটি ৫ লাখ ৩৪ হাজার ৪৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৫ হাজার ২৪২ জন মারা গেছেন।

এদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৯ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ২৫ হাজার ৮০৬ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৪ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৬ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭৮ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৫০৪ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪০৮ জন। আর মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আরও পড়ুন

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয় বর্ননা করার কিছু নেই। বর্ননা করাও সম্ভব না। একজন মেসি কি করতে পারেন সেটা বোধহয়...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর...